21.7 C
Chittagong
Tuesday, 7 April 2026
বাড়িঅর্থনীতিবাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সংস্কারের দাবি

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সংস্কারের দাবি

 

বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সংস্কার করে পুনর্গঠন করতে চার দফা দাবি জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। তাঁরা বলেছেন, সরকারের নির্বাহী আদেশে বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়ামজাত পণ্যের দাম নির্ধারণের ক্ষমতা বাতিল করতে হবে। তাঁরা গণশুনানির মাধ্যমে অংশীজনদের মতামত নিয়ে দাম নির্ধারণের দাবি জানিয়েছেন।

- Advertisement -nagad

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডাকযোগে চার দফা দাবি–সংবলিত একটি স্মারকলিপি পাঠানো হয়েছে। বিইআরসির কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগের জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যে পদত্যাগ না করলে আগামী রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন কর্মকর্তা-কর্মচারীরা।

বিইআরসির কর্মকর্তা-কর্মচারীদের অন্য দাবি তিনটি হলো বিইআরসির চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ বাতিল করে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ করে কমিশন পুনর্গঠন করা, কমিশনের জনবলকাঠামো যুগোপযোগী ও সংস্কার করা এবং নিজস্ব কর্মকর্তাদের পদোন্নতিবঞ্চিত করে অন্য সরকারি সংস্থা থেকে প্রেষণ বা সংযুক্তি বন্ধ করা।

এনার্জি রেগুলেটরি কমিশনের দায়িত্বশীল কর্মকর্তারা বলেছেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর কর্মকর্তা-কর্মচারীরা দুটি ভাতার দাবি করেছিলেন। অর্থ মন্ত্রণালয়ের অনুমতি না থাকায় তা বাস্তবায়ন করা যাচ্ছে না। তবে তাঁদের নানাভাবে বিভিন্ন সুবিধা দেওয়া হয় কমিশন থেকে।

এ বিষয়ে বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন  বলেন, সংস্থায় কর্মরতদের পদোন্নতি দেওয়া হয়েছে নিয়মিত সময়ে। তাঁরা জ্বালানি ভাতা ও বিশেষ ভাতার দাবি করেছেন, যার অনুমোদন নেই।

- Advertisment -

সর্বশেষ

Translate »