26.5 C
Chittagong
Tuesday, 21 April 2026
বাড়িTop Newsসংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন ইউনূস: মোদী

সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন ইউনূস: মোদী

 

হিন্দুসহ সব সংখ্যালঘুদের রক্ষা ও তাদের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে আশ্বস্ত করেছে বাংলাদেশ। শুক্রবার (১৬ আগস্ট) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক এক্স বার্তায় এই দাবি করেছেন।

- Advertisement -nagad

মোদী বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস কল দিয়েছিলেন এবং এ ব্যাপারে তাকে আশ্বস্ত করেছেন।

বিরাজমান পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে কথা হয়েছে। এ সময় মোদী একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছিলেন নরেন্দ্র মোদী।

 

- Advertisment -

সর্বশেষ

Translate »