30.6 C
Chittagong
Thursday, 18 June 2026
বাড়িTop Newsকোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ি পোড়ানো ও দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভেঙ্গে ফেলার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম।
আজ শনিবার কোটালীপাড়া মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্ত¡র থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
বীর মুক্তিযোদ্ধা তৈয়াবুর রহমান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মোদাচ্ছের হোসেন ঠাকুর, ডাঃ আতিয়ার রমহান, আঃ মান্নান মিয়া, ডাঃ দুলাল চন্দ্র বিশ^াস, সুধারঞ্জন রায়, মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের সাধারণ সম্পাদক পলাশ সরদার বক্তব্য রাখেন।
বক্তারা তাদের বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ি পোড়ানো ও দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাংচুরের নিন্দা জানান।

- Advertisment -

সর্বশেষ

Translate »