25.9 C
Chittagong
Sunday, 19 April 2026
বাড়িজাতীয়দেশে ফিরলেন সাংবাদিক শফিক রেহমান ও বিএনপি নেতা মিজানুর

দেশে ফিরলেন সাংবাদিক শফিক রেহমান ও বিএনপি নেতা মিজানুর

 

দীর্ঘদিন পর দেশে ফিরলেন নির্বাসিত সাংবাদিক শফিক রেহমান ও বিএনপি নেতা মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমানও সঙ্গে ছিলেন। রোববার (১৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। সাংবাদিক শফিক রেহমান ২০১৮ সালে দেশ ছাড়েন। ৬ বছর পর দেশে ফিরলেন তিনি।

- Advertisement -nagad

শফিক রেহমান বলেন, ‘দেশে ফিরে শেখ হাসিনাকে খুব অনুভব করছি। তার পিতা ও তাকে উপাধি দিয়েছি। একজন বীর পলাতক শ্রেষ্ঠ ও বীর পলাতক উত্তম। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আমি একাত্তরে দেশে ফিরতে পারিনি। এবার দেশে ফিরলাম। ব্যাক্তিপূজা বন্ধ করুন। ব্যাক্তিপূজা ইসলাম ধর্মের বিরোধী। দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে।’ তিনি বলেন, ‘এবারের আন্দোলনে যারা জীবন দিয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পুনর্বাসন করতে হবে।’

প্রসঙ্গত, গত বছরের ১৭ আগস্ট হাসিনার ছেলে জয়কে ‘অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের’ মামলায় সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজনের ৭ বছর করে কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। পরে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়।

- Advertisment -

সর্বশেষ

Translate »