25.2 C
Chittagong
Sunday, 19 April 2026
বাড়িTop Newsনসরুল হামিদের বনানীর বাড়িতে অভিযান: দেড় কোটি টাকা ও অস্ত্রসহ যা পাওয়া...

নসরুল হামিদের বনানীর বাড়িতে অভিযান: দেড় কোটি টাকা ও অস্ত্রসহ যা পাওয়া গেল

 

রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকানাধীন ভবনে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২০ আগস্ট) মধ্যরাত থেকে প্রিয় প্রাঙ্গন নামের ভবনটিতে অভিযান শুরু করে তারা।

- Advertisement -nagad

অভিযানে এখন পর্যন্ত ভবনটি থেকে ১ কোটি ৫১ হাজার টাকা ৫১০ তুর্কি লিরা, ২০০ পাউন্ড, ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এর আগে মধ্যরাত থেকেই ভবনটি ঘিরে রাখে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব সদস্যরা। মধ্যরাত থেকে শুরু হওয়া অভিযানটি চলে দুপুর ২টা পর্যন্ত।

অভিযানের শুরুতেই সেখানে উপস্থিত হন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়ক ছাড়াও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

নসরুল হামিদের এই বাড়ি থেকে ছাত্র জনতার আন্দোলন দমাতে বিপুলসংখ্যক অর্থের যোগান দেয়া হয়েছে বলে অভিযোগ করেন নুর। এ ঘটনার তথ্য ও প্রমাণ জোগাড় করতেই এই অভিযান বলেও জানান তিনি। তবে, অভিযানের খবরে আইনশৃঙ্খলা বাহিনীর কালক্ষেপণের অভিযোগ নেতাদের।

এর আগে, গতকাল মঙ্গলবার নসরুল হামিদ বিপুর ব্যাংক হিসাব স্থগিত করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তার পরিবারের সদস্য ও মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা ও ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়।

- Advertisment -

সর্বশেষ

Translate »