26.9 C
Chittagong
Monday, 20 April 2026
বাড়িখেলাধুলাফারুক আহমেদ বিসিবি'র নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন

ফারুক আহমেদ বিসিবি’র নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন

 

নাজমুল হোসেন পাপনের পদত্যাগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। বিসিবির পরিচালকদের ভোটে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় বলে জানা গেছে।

- Advertisement -nagad

এদিকে ১২ বছর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। ই-মেইলের মাধ্যমে তিনি পদত্যাগ পত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, আজ বোর্ডের নীতিনির্ধারণী পর্যায়ে পরিচালনা পর্ষদের জরুরি সভা ডাকে বিসিবি। সচিবালয়ে অবস্থিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমের এই বৈঠকে অনলাইনে যোগ দিয়ে পদত্যাগ করেন তিনি। সর্বসম্মতিক্রমে তার পদত্যাগ পত্র গৃহীত হয়েছে।

গত ৫ই আগস্ট হাসিনা পালানোর পর সরকার পতন হয়। এরপর থেকেই লাপাত্তা ছিলেন পাপন। এর কিছুদিন পর বিসিবির এক পরিচালককে ফোন করে পদত্যাগের ইচ্ছার কথা জানান তিনি।

এরপর আজ গঠনতন্ত্র অনুসারে সভা ঢাকেন পাপন। এরপর সেখানেই পদত্যাগের ঘোষণা দেন তিনি।

নাজমুল হাসান পাপনের বর্তমান অবস্থান অজানা। ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপে তাকে সভাপতি পদ থেকে নামানো হলে ছিল আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কা। তবে পাপন নিজেই এই পদ থেকে পদত্যাগ করায় সেই শঙ্কাই আপাতত দূর হলো।

এর আগে মঙ্গলবার বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনূস। বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক ছিলেন তিনি।

- Advertisment -

সর্বশেষ

Translate »