33.1 C
Chittagong
Saturday, 18 April 2026
বাড়িTop Newsপ্রশ্ন করায় সাংবাদিককে চড়-ঘুসি সাবেক থাই সেনাপ্রধানের

প্রশ্ন করায় সাংবাদিককে চড়-ঘুসি সাবেক থাই সেনাপ্রধানের

 

দেশের নতুন প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিককে চড়-ঘুসি মেরেছেন থাইল্যান্ডের সাবেক সেনাপ্রধান ও রাজনীতিবিদ প্রবিত ওংসুওন। শুক্রবার (২৩ আগস্ট) এ ঘটনায় আনুষ্ঠানিক একটি অভিযোপত্র দায়ের করেন ওই সাংবাদিক। খবর, বিবিসির।

- Advertisement -nagad

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে যে, ৭৯ বছর বয়সী সাবেক সেনাপ্রধান হেঁটে আসছিলেন। ওই সময় নারী সাংবাদিক দংতিপ ইয়াম্পোপ তাকে প্রশ্ন করছিলেন। উত্তেজিত হয়ে প্রবিত ওংসুওন তাকে সবার সামনে চড় ও ঘুসি মারেন এবং তারপর নিজের গাড়িতে উঠে চলে যান।

- Advertisment -

সর্বশেষ

Translate »