26.8 C
Chittagong
Tuesday, 4 August 2026
বাড়িজাতীয়যৌথ বাহিনীর অভিযান আপডেট!

যৌথ বাহিনীর অভিযান আপডেট!

 

শুক্রবার ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর চলমান অভিযানে সারাদেশে গত ১০ দিনে ১৪৪টি অস্ত্র উদ্ধার ও ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

- Advertisement -nagad

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে রিভলভার আটটি, পিস্তল ৪১টি, রাইফেল ১১টি, শটগান ১৭টি, পাইপগান পাঁচটি, শুটারগান ১৯টি, এলজি ১০টি, বন্দুক ২২টি, একে-৪৭ একটি, গ্যাসগান একটি, চাইনিজ রাইফেল একটি, এয়ারগান একটি, টিয়ার গ্যাস লঞ্চার একটি, এসএমজি তিনটি এবং এসবিবিএল তিনটি।

যৌথ অভিযান পরিচালনা করছে সশস্ত্র বাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড এবং র‌্যাব।

গত ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনী অভিযান শুরু করে।

 

- Advertisment -

সর্বশেষ

Translate »