20.7 C
Chittagong
Tuesday, 7 April 2026
বাড়িবাংলা’র চট্টগ্রামচমেক হাসপাতালের সাবেক পরিচালক ডা. হোসনে আরা'র ইন্তেকাল

চমেক হাসপাতালের সাবেক পরিচালক ডা. হোসনে আরা’র ইন্তেকাল

 

নিউজ ডেস্ক, সিএনএন বাংলাদেশ ::চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হোসনে আরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি সর্বশেষ ঢাকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের আইইডিসিআর’র পরিচালকের দায়িত্ব থেকে অবসর নেন।

- Advertisement -nagad

জানা গেছে, আজ ঢাকা থেকে তাকে খুলশীর ৪ নম্বর জাকির হোসেন রোডের ইমপেরিয়াল হিল বাসভবনে নিয়ে আসা হচ্ছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুমা চট্টগ্রাম নগরীর জামিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে নগরীর গরিবুল্লাহ মাজারের কবরস্থানে তাকে দাফন করা হবে। তিনি সাতকানিয়ার বিশিষ্ট শিল্পপতি মরহুম সৈয়দ নুরুল আলমের সহধর্মিণী। তিনি তিন সন্তানের জননী।
ডা. হোসনে আরা বেগম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ও সাবেক ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান, রুপালী ব্যাংকের পরিচালক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় NBER এর চেয়ারম্যান এবং সিএনএন বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজের মাতা। তার বড় মেয়ে সৈয়দা ফাতেমা দিলদার পারভিন ঢাকায় ওলেভেল স্কুলের সিনিয়র শিক্ষক এবং ছোট মেয়ে ডাক্তার দিলরুবা রওশন জিনিয়া আমেরিকার চিকিৎসক।

মরহুমার মৃত্যুতে সিএনএন বাংলাদেশ এর সম্পাদক চৌধুরী লোকমানসহ সিএনএন বাংলাদেশ পরিবার গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »