32.4 C
Chittagong
Saturday, 4 April 2026
বাড়িসারাদেশকোটালীপাড়ায় বাঁধ কেটে খাল উদ্ধার

কোটালীপাড়ায় বাঁধ কেটে খাল উদ্ধার

 

মনিরুজ্জামান শেখ জুয়েল, গোপালগঞ্জ:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা-রাধাগঞ্জ খালের ৮ টি বাঁধ কেঁটে দিয়ে ১ কিলোমিটার খাল দখলমুক্ত করা হয়েছে। এ সময় খালের উপরে গড়ে ওঠা ৪টি অবৈধ স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়।

- Advertisement -nagad

শনিবার কোটালীপাড়া উপজেলা সহকারী (ভূমি) প্রতীক দত্ত কুশলা ইউনিয়ন পরিষদ ও পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে ১ কিলোমিটার খাল দখলমুক্ত করেন।

কুশলা গ্রামের সেকেন্দার আলী বলেন, প্রায় ২০ বছর ধরে কুশলা-রাধাগঞ্জ খালের দেবর-ভাবী মার্কেট, খান মার্কেটসহ বিভিন্ন স্থানে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছিলো। দীর্ঘদিন পরে আজ উপজেলা প্রশাসনের অভিযানে খালটি দখলমুক্ত হলো। এই দখলমুক্ত হওয়ায় আমরা স্থানীয় জনগণ আগামী দিনে বোরো আবাদ ও গবাদীপশু পালনে উপকৃত হবো।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত বলেন, আমাদের চলমান কাজের অংশ হিসেবে আজ কুশলা-রাধাগঞ্জ খালের ৮ টি বাঁধ কেঁটে ১ কিলোমিটার খাল দখলমুক্ত করা হয়েছে। আমরা পর্যায়ক্রমে কোটালীপাড়া উপজেলার সকল খাল দখলমুক্ত করবো। সাথে সাথে সরকারি জায়গায় গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

- Advertisment -

সর্বশেষ

Translate »