আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে দীর্ঘদিনের বিরজমান বৈষম্য আন্দোলন চরম পর্যায়ে পৌছেছে। পল্লী বিদ্যুৎ সমিতির ন্যায্য দাবীর আন্দোলন টি বিগত আওয়ামী সরকারের সময় থেকে চলছে। বিআরইবি ও মন্ত্রণালয়ের পক্ষ হতে সমিতি কর্মীদের বারবার সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে প্রহসন করছে। পল্লী বিদ্যুৎ সমিতির শান্তিপূর্ণ আন্দোলন কে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে বিতর্কিত করে ইতোমধ্যে সমিতির ২০ জন কর্মকর্তাকে বি আরইবি কর্তৃক বরখাস্ত করা হয়েছে। এভাবে বিআরইবি সমিতির শান্তিপূর্ণ আন্দোলন কে উত্তপ্ত করে তুলেছে। সমিতির কর্মীরা গ্রাহক ভোগান্তির বিষয় চিন্তা করে বিগত ৪ মাসে শান্তিপূর্ণ আন্দলের মাঝে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চালু রেখেছে। কিন্তু বিআরইবির বিভিন্ন ঘৃন্য কর্মকাণ্ডে সমিতির ৪৫,০০০ কর্মীরা দলবদ্ধভাবে নিজ নিজ দায়িত্ব থেকে সরে যাচ্ছে। এতে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিদ্যুৎ বিভাগ


