30.1 C
Chittagong
Sunday, 19 April 2026
বাড়িTop Newsরাষ্ট্রদূত হলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী!

রাষ্ট্রদূত হলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী!

 

জ্যেষ্ঠ সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক তিন বছর মেয়াদে তাকে এ নিয়োগ দেয়া হয়।

- Advertisement -nagad

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মুশফিকুল ফজল আনসারীকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পূর্বক বিদেশস্থ বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত পদে পদায়নের নিমিত্ত তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

ফজল আনসারী ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী প্রেস সচিবের দায়িত্ব পালন করেন। এর আগে দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক প্রতিবেদক ছিলেন তিনি। কাজ করেছেন বার্তাসংস্থা ইউএনবিতেও।
সূত্র : বিবিসি

- Advertisment -

সর্বশেষ

Translate »