26.1 C
Chittagong
Monday, 13 April 2026
বাড়িTop Newsদলের নিষেধাজ্ঞা অমান্য করে টিভিতে টকশো, নেতারা বলছেন সময় বদলেছে

দলের নিষেধাজ্ঞা অমান্য করে টিভিতে টকশো, নেতারা বলছেন সময় বদলেছে

 

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর চাঁদাবাজি, দখলদারত্বসহ বিভিন্ন ক্ষেত্রে বিএনপির অনেক নেতার নাম আসে। দল থেকে তাদের বহিষ্কারসহ নানান পদক্ষেপ নেওয়া হয়। এছাড়া দুইটি বেসরকারি টেলিভিশনে টকশোতে যাওয়ার বিষয়ে ছিল দলের নিষেধাজ্ঞা। ৫ আগস্টের পর অনেক নেতা সে নিষেধাজ্ঞা মানছেন না।

- Advertisement -nagad

এ অবস্থায় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকায় দলীয় শাস্তির মুখোমুখিও হয়েছেন কেউ কেউ। তারপরও লাগাম টেনে ধরা যাচ্ছে না অনেকেরই। তবে টকশোতে উপস্থিত থাকার বিষয়ে অভিযুক্ত নেতারা বলছেন, এখন সময় বদলেছে। পরিবর্তিত পরিস্থিতিতে এখন বাংলাদেশ টেলিভিশনে যেতেও নিষেধাজ্ঞা নেই। যদিও বেসরকারি দুই টেলিভিশনে টকশোর ক্ষেত্রে লিখিতভাবে এখনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি বিএনপি।

বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি ও একাত্তর টিভির টকশো অনুষ্ঠানে অংশ না নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছিল বিএনপি। গত বছরের আগস্টে বিএনপির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞার তথ্য জানানো হয়। গত ৫ আগস্টের আগে সে নিষেধাজ্ঞা মানলেও এর পর থেকে দলের কোনো কোনো নেতা এ দুই টেলিভিশনে টকশোতে অংশ নিচ্ছেন।

টকশোতে অংশ নেওয়া নেতারা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে এখন বাংলাদেশ টেলিভিশনে যেতেও নিষেধাজ্ঞা নেই। তবে বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘সময় টেলিভিশনে টকশো নিয়ে দলের যে নিষেধাজ্ঞা ছিল তা বহাল আছে, এখনো প্রত্যাহার হয়নি।’

 

- Advertisment -

সর্বশেষ

Translate »