30.7 C
Chittagong
Saturday, 4 April 2026
বাড়িTop Newsগণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে- মেয়র শাহাদাত

গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে- মেয়র শাহাদাত

 

নিজস্ব প্রতিবেদক: বিগত সাড়ে ১৫ বছরে বাংলাদেশের গণমাধ্যম ছিল অত্যন্ত নিয়ন্ত্রিত। দেশে যে ভয়াবহ ফ্যাসিবাদ তৈরি হয়েছে, এর পেছনে কতিপয় সাংবাদিক নের্তৃবৃন্দও কাজ করেছেন। ফ্যাসিবাদী শক্তি সব সময় নিজের আসন ও ক্ষমতা পোক্ত করে রাখতে পদলেহী সাংবাদিক তৈরি করে। শেখ হাসিনাও এর ব্যতিক্রম ছিল না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -nagad

আজ (৮ ডিসেম্বর ২০২৪) সোমবার দুপুরে আকস্মিক চট্টগ্রাম প্রেস ক্লাব পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, গণতন্ত্রপরায়ণ ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ পেয়েছি, এ বাংলাদেশ থেকে শক্ত হাতে গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে।
শাহাদাত আরো বলেন, অতীতে নির্বাচনের আগে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোকে নিয়ে বলা হতো ওরা জঙ্গি ও সন্ত্রাসী। তাদেরকে নির্বাচন করতে দেয়া যাবে না। এসব গণমাধ্যমে প্রচার করা হতো।
পরিকল্পিতভাবে পাতানো, সাজানো নির্বাচনকে বৈধতা দেওয়ার সব চেষ্টা করানো হয় গণমাধ্যম দিয়ে।
তিনি বলেন, ভবিষ্যতে আমার দেশ, দিগন্ত টেলিভিশন, চ্যানেল ওয়ান ও ইসলামিক টিভির মত কোন গণমাধ্যম যাতে বন্ধ না হয় এ ব্যাপারে আমাদের আরো সোচ্চার হতে হবে।

মতবিনিময় শেষে মেয়রকে ফুলেল স্বাগত জানান চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তবর্তীকালীন কমিটির সদস্য সচিব দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের (সিডিএ) সদস্য জাহিদুল করিম কচি।
এসময় অন্তবর্তী কমিটির সদস্য ও কালের কন্ঠের ব্যুরো প্রধান মোস্তফা নঈম, সদস্য ও গ্লোবাল টেলিভিশনের ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ, প্রেস ক্লাবের সাবেক গ্রন্থাগার সম্পাদক ইসলামিক টিভির ব্যুরো প্রধান মোহাম্মদ শহীদুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, ৭১ টিভির বিভাগীয় প্রধান সাইফুল ইসলাম শিল্পী, বাসস’ এর বিশেষ সংবাদদাতা মিয়া মোহাম্মদ আরিফ, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল, সিনিয়র সাংবাদিক ওয়াহিদ জামান, মানবকন্ঠের ব্যুরো প্রধান মো. আলী সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »