26.6 C
Chittagong
Tuesday, 7 April 2026
বাড়িTop Newsবন্ধু নির্বাচনে যেটা জানা খুবই জরুরি!

বন্ধু নির্বাচনে যেটা জানা খুবই জরুরি!

 

বন্ধু ছাড়া মানুষ পাওয়া শুধু অবিশ্বাস্যই নয় অসম্ভবও বটে।সমাজের জীব হিসেবে আমাদের চারপাশে যারা বসবাস করে তাদের মধ্যে যে মানুষগুলোর সাথে আমরা জীবনের বেশি সময় কাটিয়ে থাকি,নিজের এবং পরিবারের বিষয়ে বেশি আলোচনা করি তারাই মূলত আমাদের ‘বন্ধু’ বা আপনজন। অন্যভাবে বলা যায়, আত্মীয়তার সম্পর্ক ছাড়াও যারা অতি আপন, তারাই ‘বন্ধু’।

- Advertisement -nagad

বন্ধু হয় নিজের রক্ত সম্পর্ক থেকে, আত্মীয় সম্পর্ক এবং সামাজিক কর্মকাণ্ড থেকে। যেকোনো মানুষকে চেনা যায় তার বন্ধু কেমন তার মাধ্যমেই, বিপদে যে এগিয়ে আসে, দেখা হলে মহান আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, ভুলত্রুটি যে সংশোধন করে, সে-ই তো প্রকৃত বন্ধু।

যাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে এবং যাদের বর্জন করতে হবে, সে ব্যাপারে মহান আল্লাহ পাক এবং রাসুল (সা.) আমাদের পথ দেখিয়েছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে,

‘হে ঈমানদারগণ! তোমরা নিজ পিতা ও ভাইদের অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ কোরো না, যদি তারা ঈমান অপেক্ষা কুফরকে ভালোবাসে।’ (সুরা তাওবা,আঃ২৩)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

“তোমাদের সর্বোৎকৃষ্ট সাথী সে—১. যার সাক্ষাৎ তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়।২. যার কথায় (শ্রবনে) ইলম (জ্ঞান) বৃদ্ধি পায়।৩. যার কাজ-কর্ম তোমাদের আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। (ইমাম বুসিরি, ইতহাফুল খিয়ারাহ: ৮/১৬৩)

মানুষ তার চারপাশের পরিবেশ এবং বন্ধু-বান্ধবের মাধ্যমে সবচেয়ে বেশি প্রভাবিত হয়। তাই হিসাব করে চলা জরুরি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

‘মানুষ তার বন্ধুর চিন্তা-চেতনার উপর থাকে। সুতরাং তোমাদের লক্ষ রাখা উচিত, সে কার সাথে বন্ধুত্ব স্থাপন করছে।’ (ইমাম আবু দাউদ, হাদিস : ৪৮৩৩; তিরমিজি, হাদিস : ২৩৭৮)

‘বনি ইসরাইলের এক লোক ৯৯টি খুন করেছিল এবং এরপর সে তাওবাহ করতে চেয়েছিল, তাকে সেসময়ের একজন আলিম উপদেশ দিয়ে বলেছিলেন, ‘তুমি যে গ্রামে ছিলে তা একটি মন্দ গ্রাম। সেখান থেকে তুমি বের হয়ে অমুক উত্তম গ্রামের দিকে চলে যাও। ওই গ্রামে এমন কিছু লোক আছে, যারা আল্লাহর ইবাদত করে। সুতরাং সেখানে গিয়ে তাদের সাথে তুমি তোমার রবের ইবাদত করো। আর তুমি তোমার দেশে ফিরে এসো না। কেননা সেটি মন্দ এলাকা।’ ( সিলসিলা সহিহাহ, হাদিস : ২৬৪০ )।
অন্য হাদিসে এসেছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

‘তুমি মুমিন ব্যক্তি ব্যতীত অন্য কারো সঙ্গী হবে না।’ (আবু দাউদ : ৪৮৩২ তিরমিজি : ২৩৯৫)

আল্লাহ এবং তাঁর রাসুলের সমস্ত নির্দেশ মেনে চলা আমদের জন্য ‘ফরজ’,সে-মতে আমাদের ইচ্ছে বলে কনো কিছুরই কোনরূপ সুযোগ নেই! আল্লাহ তাআলা আমাদের উত্তম বন্ধু নির্বাচনের তাওফিক দান করুন।।

সম্রাট/সিইএনএন

- Advertisment -

সর্বশেষ

Translate »