27 C
Chittagong
Wednesday, 8 April 2026
বাড়িবাংলা’র চট্টগ্রামশ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩৭ তম দুইদিন ব্যাপী মাঙ্গলিক অনুষ্ঠানের...

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩৭ তম দুইদিন ব্যাপী মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন

 

তপন দাস সিএনএন, দোহাদারি পৌরসভার জামিজুরী সৎসঙ্গ আশ্রমে যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩৭ তম আবির্ভাব উৎসব উপলক্ষ্যে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি দুইদিন ব্যাপী মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গণে। গতকাল শুভ অধিবাস কীর্তনের মধ্যে অনুষ্ঠান শুরু হয়। আজকে সকাল থেকে ঠাকুর পূজা, জন্মলগ্ন ঘোষনা, মঙ্গল শোভাযাত্রা ও বিশ্বশান্তি কামনায় সমবেত বিনীত প্রার্থনার আয়োজন করা হয়। দুপুর ১.৩০ মিনিটে মহতী ধর্মসভা অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে শুভ উদ্বোধক ছিলেন সহ-প্রতি ঋত্ত্বিক শ্রী জগদীশ আচার্য, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু রুবেল কান্তি দেব,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এবং সাধারণ সম্পাদক – চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদ।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব লেয়াকত আলী- সভাপতি -দোহাজারী পৌরসভা এলডিপি, প্রধান ধর্মীয় বক্তা ছিলেন সহ-প্রতি ঋত্ত্বিক শ্রী লালু দাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-প্রতি ঋত্ত্বিক শ্রী। হরি নারায়ন বিশ্বাস, সহ-প্রতি ঋত্ত্বিক শ্রী যিশু নাথ, ডাঃ অরুণ কান্তি দাশ, বাবু পলাশ দত্ত, বাবু ঝুলন ঘোষ প্রমুখ।
উৎসব উদযাপন পরিষদের সভাপতি বাবু কানু সিকদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু রতন দাশ, শুভেচ্ছা বক্তব্য রাখেন আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবু তপন দাশ তপু, পর্যায়ক্রমে বিশেষ অতিথিবৃন্দ, সংবর্ধিত অতিথি, প্রধান ধর্মীয় বক্তা এবং প্রধান অতিথি। প্রধান অতিথি তার বক্তব্যে শ্রী শ্রী ঠাকুরের বানী ও নির্দেশনা মেনে আদর্শিক জীবন গঠনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
তপন দাশ তপু,

- Advertisment -

সর্বশেষ

Translate »