30.7 C
Chittagong
Saturday, 4 April 2026
বাড়িবাংলা’র চট্টগ্রামচট্টগ্রামের সাতকানিয়ায় চলছে অটোরিক্সা চুরির ঘটনা

চট্টগ্রামের সাতকানিয়ায় চলছে অটোরিক্সা চুরির ঘটনা

 

সাতকানিয়া প্রতিনিধি , চট্টগ্রামে সাতকানিয়া গারাংঙ্গিয়া ৮ নম্বর ওয়ার্ড মেম্বার পাড়ায় মোহাম্মদ আবুল খায়ের নামক এক ব্যক্তির ব্যাটারী চালিত অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে।

- Advertisement -nagad

ঘটনা সূত্রের জানা যায়, পার্শ্ববর্তী গ্রামের সিএনজি চালক মোহাম্মদ নাসির এর ছেলে মোহাম্মদ মিনহাজ (অটো রিক্সা চালক) দীর্ঘদিন যাবৎ আবুল খায়ের এর অটো রিক্সা চালিয়ে আসছে, দৈনিক ৩০০ টাকা জমা দেওয়ার কথা থাকলেও মিনহাজ তার গাড়ির মালিক আবুল খায়েরকে দীর্ঘদিন গাড়িরজমা টাকা পরিশোধ না করে প্রায় ১০ হাজার টাকার মতো আটকে রেখেছে,
গত রোববার সন্ধ্যায় আবুল খায়ের যখন তার গাড়ির জমানো টাকা পরিশোধ করার জন্য (অটোরিকশাচালক) মিনহাজ কে বলে যদি তুমি বকেয়া টাকা পরিশোধ না করো তাহলে আমার গাড়ি আমাকে বুঝিয়ে দিয়ে দাও, তখন মিনহাজ অটো রিক্সা চালক (গাড়ির মালিক) আবুল খায়েরকে বিভিন্ন ধরনের হুমকি দেই এবং বলে যে আমি ছাড়া এ অটোরিকশা কাউকে দিলে আমি তোমাকে দেখে নিবো,এই বলে মিনহাজ মোহাম্মদ আবুল খায়ের এর গাড়িটি চার্জে দিয়ে উঠানে রেখে চলে যায়,
ঠিক রাত ৪.০০টা নাগাদ আবুল খায়ের যখন তার প্রতিদিনের ন্যায় গাড়ি দেখার জন্য তার উঠানে লক্ষ্য করে, তখনই দেখতে পাই তার অটোরিকশা গাড়িটি উঠান থেকে চুরি হয়ে যায়,

রাতে অনেক খোঁজাখুঁজির পর, পরের দিন সকালে জানতে পারে গাড়ি চুরির ঘটনাটি তার দীর্ঘদিনের অটো রিক্সাচালক মিনহাজ ঘটিয়েছে,

এলাকাবাসীর মতে এ (অটো রিক্সাচালক)মিনহাজ এর আগেও অনেক চুরি অভিযোগ রয়েছে ,

অটোরিকশাটির মালিক মোঃ আবুল খায়ের এ বিষয়ে সাতকানিয়া থানায় একটি অভিযোগ দায়ের করতে গেলে (অটো রিক্সাচালক) মিনহাজ এবং তার পিতা মোহাম্মদ নাসির তাকে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করে এবং হুমকি দেয়,
তথ্য অনুসারে জানা যায় মোহাম্মদ নাসির (সিএনজি চালক) সাতকানিয়া গারাংঙ্গিয়া মেম্বার পাড়া ৮ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারী, যার প্রভাব খাটিয়ে মোহাম্মদ মিনহাজ এ ধরনের অপকর্মে জড়িত,

ভুক্তভোগী মোঃ আবুল খায়ের cnn Bangladesh কে বলেন সাতকানিয়া থানায় অভিযোগ গ্রহণ করলেও এখনো পর্যন্ত তদন্তে যাচ্ছে না থানা কর্তৃপক্ষ,,,
এ ধরনের চুরির ঘটনা ঘটে এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন এলাকার সংশ্লিষ্ট ব্যক্তিরা,
এ ঘটনায় এলাকার অটো রিক্সাচালক ও ইজিবাইক চালকদের মাঝে আতংক বিরাজ করছে

- Advertisment -

সর্বশেষ

Translate »