26.6 C
Chittagong
Saturday, 6 June 2026
বাড়িTop Newsচট্টগ্রামের ফয়‘স লেকে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৩ জন আটক

চট্টগ্রামের ফয়‘স লেকে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৩ জন আটক

 

চট্টগ্রাম নগরীর খুলশীর ফয়’স লেকের আবাসিক হোটেলে আবারও অভিযান চালিয়েছে ১১ নারী ও ৩ খদ্দেরকে আটক করেছে পুলিশ। রাতে খুলশী থানাধীন রূপসী বাংলা গেস্ট হাউজ ও হোটেল প্রিন্স নামে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।এনিয়ে গত এক মাসে ছয়বার অভিযান চালানো হয়েছে এ এলাকায়। গত মায় মাসে মোট ৫৫ জনকে আটক করা হয়। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন জানান, ‘ খুলশী থানায় যোগদান করার পর, গত মাত্র ১ মাসে ৬ বার অভিযান পরিচালনা করে ৪৫ জন যৌনকর্মী ও ১০ জন খদ্দের আটক করা হয়। এসব অপকর্ম সমাজে পারিবারিক ব্যাপক কোলাহলের সৃষ্টি হয়। তাই এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। সেইসঙ্গে দেহব্যবসার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

- Advertisment -

সর্বশেষ

Translate »