30.7 C
Chittagong
Saturday, 4 April 2026
বাড়িবাংলা’র চট্টগ্রামতৃণমূল দলের বায়েজিদ থানা কমিটির সভাপতি মাহমুদ-সম্পাদক খোকন

তৃণমূল দলের বায়েজিদ থানা কমিটির সভাপতি মাহমুদ-সম্পাদক খোকন

  নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়বাদী তৃণমূল দলের চট্টগ্রাম মহানগর আওতাধীন বায়েজিদ বোস্তামি থানার ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। গত (৫ মে) চূড়ান্ত সিদ্ধান্ত শেষে আজ ( সোমবার ১৩) মে এ কমিটি ঘোষণা করেন দলটির চট্টগ্রাম মহানগর কমিটি। এতে এম আলমগীর মাহমুদকে সভাপতি ও মো. ইসলাম খোকনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। দলটির চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মো. কামরুজ্জামান তারেক ও মোহাম্মদ খাদেমুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

- Advertisement -nagad

দলের নগর সভাপতি মো. কামরুজ্জামান তারেক জানান, বিগত সময়ে আন্দোলন সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়ন করে এই কমিটি সাজানো হয়েছে।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি মো. সুজা উদ্দিন। এছাড়া সহ সভাপতি মোঃ বাবর আজম, এস এম আলী নুর, মোঃ শাহজাহান, মোঃ আইয়ান, মোঃ সুমন, মোঃ শাকিল মিয়া। সিনিয়র যুগ্ম সম্পাদক হলেন মো. ছমির খান, যুগ্ম সম্পাদক হলেন মো. রিপন, মোঃ হাবিবুর রহমান, মোঃ হাসান, মোঃ রাজিব, মোঃ নাছির, মোঃ মামুন, মোঃ আবদুল মালেক। সাংগঠনিক সম্পাদক হলেন মো. মনছুর, সহ সাংগঠনিক সম্পাদক মো. আজগর, প্রচার সম্পাদক মোঃ নাঈম, সহ প্রচার সম্পাদক মো. নবী, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. হাবিব, ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক মো. আলমগীর, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মো. সুমন,শিল্প বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন।

- Advertisment -

সর্বশেষ

Translate »