32.2 C
Chittagong
Monday, 13 April 2026
বাড়িবাংলা’র চট্টগ্রামদেশে প্রথম পুলিশের শীর্ষ কর্মকর্তা করোনায় আক্রান্ত

দেশে প্রথম পুলিশের শীর্ষ কর্মকর্তা করোনায় আক্রান্ত

 

এবার করোনায় আক্রান্ত হলেন চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কমিশনার মাহাবুবর রহমান। এর মধ্য দিয়ে দেশে প্রথম পুলিশের শীর্ষ কোনো কর্মকর্তা আক্রান্ত হলেন। সোমবার (৮ জুন) রাতে চট্টগ্রামে করোনা পরীক্ষার ল্যাব থেকে আসা নমুনার ফলাফলে তার শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে।

- Advertisement -nagad

এর আগে গত বৃহস্পতিবার (৪ জুন) থেকে সিএমপির শীর্ষ কর্মকর্তা মাহাবুবর রহমান জ্বরে ভুগছিলেন। সেই থেকে তিনি নিজের বাসাতেই আইসোলেশনে রয়েছেন। তার পারিবারিক সূত্রমতে, করোনায় আক্রান্ত হলেও তিনি মানসিকভাবে বেশ চাঙ্গাই রয়েছেন। অপরদিকে, তার স্ত্রীর নমুনা নেগেটিভ এসেছে।

চট্টগ্রামে করোনার বিস্তার ঠেকাতে আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত সিএমপির কমিশনার উল্লেখযোগ্য ভূমিকা রেখে যাচ্ছিলেন। ঝুঁকি নিয়েই তিনি নিজে উপস্থিত থেকে সার্বক্ষণিক করোনা পরিস্থিতি তদারক করে যাচ্ছিলেন।

চট্টগ্রাম নগর পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার পর তিনি আলাদাভাবে সময় দিচ্ছিলেন। চট্টগ্রামে করোনা পরিস্থিতি সামাল দেয়ার ক্ষেত্রে তার ভূমিকা প্রশংসিত হয়েছে সরকারের শীর্ষ মহলেও।

- Advertisment -

সর্বশেষ

Translate »