24.9 C
Chittagong
Tuesday, 14 April 2026
বাড়িবাংলা’র চট্টগ্রামবোয়ালখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন করোনায় আক্রান্ত

বোয়ালখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন করোনায় আক্রান্ত

 

বোয়ালখালী প্রতিনিধি::

- Advertisement -nagad

বোয়ালখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আছিয়া খাতুন ও বাকলিয়ার এসি ল্যান্ড আশরাফুল হাসান স্ত্রীসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার ৯ জুন বিআইটিআইডির ল্যাব থেকে প্রকাশিত রেজাল্টে এ তথ্য জানা যায়।

আছিয়া খাতুনই একমাত্র নারী ইউএনও করোনায় আক্রান্ত হলেন। অন্যদিকে আশরাফুল হাসান করোনা আক্রান্তে চট্টগ্রামের চতুর্থ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিষয়টি সিএনএন কে নিশ্চিত করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন।

সিভিল সার্জন সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় যেসব নমুনা পরীক্ষা করা হয়। সেখানে আছিয়া খাতুন ও আশরাফুল হাসানসহ তার স্ত্রীর নমুনাও ছিল। যেটি পরীক্ষা শেষে মঙ্গলবার প্রকাশ করা হয়। প্রকাশিত ওই রিপোর্টে আছিয়া খাতুন ও আশরাফুল হাসানসহ তার স্ত্রীর করোনা পজেটিভ আসে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব রহমান বলেন, ইউএনও আছিয়া খাতুন ও এসিল্যান্ড আশরাফুল হাসানসহ তার স্ত্রী বর্তমানে নিজ বাসায় অবস্থান করছেন এবং চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা নিচ্ছেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »