21.7 C
Chittagong
Tuesday, 7 April 2026
বাড়িবাংলা’র চট্টগ্রামপরিবারের ১০ সদস্যসহ করোনায় আক্রান্ত এমপি মোসলেম উদ্দিন

পরিবারের ১০ সদস্যসহ করোনায় আক্রান্ত এমপি মোসলেম উদ্দিন

 

এবার সপরিবারে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন। তিনিসহ তার পরিবারের ১০ সদস্যের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে তার স্ত্রী, ছেলে নাতিসহ পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন।

- Advertisement -nagad

বুধবার (১০ জুন) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি সিএনএন কে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘পরিবারের ১০ সদস্যসহ চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্ত্রী, মেয়ে নাতিসহ পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন।’

জেলা সিভিল সার্জন জানান, বুধবার রাত ১টায় ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। এ সংসদ সদস্যসহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক সদস্য এবং এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

জানা গেছে, গত ৯ জুন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম নগরের লালখান বাজারের বাসা থেকে ওই পরিবারের ১৫ সদস্যের নমুনা সংগ্রহ করেন। তাদের মধ্যে ৫ জনের ফলাফল নেগেটিভ আসলেও বাকি ১০ জনেই পজিটিভ।

এর আগে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান পরিবারের ১১ সদস্যসহ করোনা আক্রান্ত হন। এ নিয়ে চট্টগ্রামের দ্বিতীয় কোনো সংসদ সদস্য ও তার পরিবারে সদস্যদের করোনা শনাক্ত হলো।

- Advertisment -

সর্বশেষ

Translate »