28.2 C
Chittagong
Saturday, 18 April 2026
বাড়িবাংলা’র চট্টগ্রামচট্টগ্রামের ডা. সাদেকুর মৃত্যু

চট্টগ্রামের ডা. সাদেকুর মৃত্যু

 

শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রামে ডা. সাদেকুর রহমান নামে এক চিকিৎসক মৃত্যুবরণ করেছেন।

- Advertisement -nagad

রোববার (১৪ জুন) ভোরে মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. নুরুল হক।

php glass

তিনি বলেন, গতকাল ডা. সাদেককে হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। তিনি করোনা পজেটিভ ছিলেন না। তবে তাঁর শ্বাসকষ্ট ছিল। ভোরে তিনি মারা যান।

ksrm

ডা. সাদেকুর রহমান চট্টগ্রামের জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের চিকিৎসক ছিলেন।

জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের চেয়ারম্যান এবং বিএমএ সহ-সভাপতি ডা. শফিউল আজম বলেন, তিনি বেশ কিছু দিন ধরে হৃদরোগে ভুগছিলেন। মাসখানেক আগে থেকে ছুটিতে ছিলেন। গতকাল গুরুতর অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে নেওয়া হয়। সেখানে আইসিইউ খালি না থাকায় মা ও শিশু হাসপাতালের আইসিইউতে রাখা হয়। আজ সকালে সেখানেই তিনি মারা যান।

প্রসঙ্গত, গত শুক্রবার দিবাগত রাতে করোনা আক্রান্ত হয়ে মো. আরিফ হাসান নামে এক চিকিৎসকের মৃত্যু হয় চমেক হাসপাতালে।

- Advertisment -

সর্বশেষ

Translate »