24.6 C
Chittagong
Sunday, 19 April 2026
বাড়িবাংলা’র চট্টগ্রামপূর্বাশার আলোর পক্ষ থেকে বোয়ালখালী প্রেস ক্লাবে বৃক্ষ বিতরণ

পূর্বাশার আলোর পক্ষ থেকে বোয়ালখালী প্রেস ক্লাবে বৃক্ষ বিতরণ

 

- Advertisement -nagad

বোয়ালখালী প্রতিনিধি: “আসুন গাছ লাগায় দেশকে সবুজে সাজায়” এই শ্লোগানে প্রতি বছরের ন্যায় এবারও সামাজিক সেচ্ছাসেবী আদর্শ শিশু-কিশোর সংগঠন পূর্বাশার আলো বোয়ালখালী উপজেলা শাখার পক্ষ থেকে বোয়ালখালী প্রেস ক্লাবে গাছের চারা বিতরণ করা হয়। ২৬ জুন সন্ধ্যায় বোয়ালখালী প্রেস ক্লাব কার্যালয়ে নেতৃবৃন্দদের হাতে বৃক্ষ গুলি তুলে দেন সংগঠনের উপদেষ্টা জহুরুল ইসলাম জহুর। এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা মুজাহিদুল ইসলাম, সাবেক সভাপতি মনজুর আলম, সাবেক সভাপতি লোকমান চৌধুরী, বর্তমান সভাপতি সিরাজুল ইসলাম, সি.সহ-সভাপতি এ্যাডভোকেট সেলিম চৌধুরী, সাবেক প্রচার সম্পাদক এমরান চৌধুরী, অর্থ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, যুগ্ম সম্পাদক সৈয়দ আরমান, সদস্য মিজান উদ্দিন প্রমুখ। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে পূর্বাশার আলোর মাসব্যাপী বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচির উদ্যোগকে স্বাগত জানিয়ে আন্তরিক ধন্যবাদ জানান প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

- Advertisment -

সর্বশেষ

Translate »