26.8 C
Chittagong
Tuesday, 21 April 2026
বাড়িবাংলা’র চট্টগ্রামরাশেদ টিসিবি ডিলার সমিতি চট্টগ্রাম জেলার সভাপতি নির্বাচিত হওয়ায় মুসাফিরের শুভেচ্ছা

রাশেদ টিসিবি ডিলার সমিতি চট্টগ্রাম জেলার সভাপতি নির্বাচিত হওয়ায় মুসাফিরের শুভেচ্ছা

 

- Advertisement -nagad

বিশিষ্ট সমাজ সেবক, ইসলামী গবেষক, ৪০ নং ওয়ার্ড আওয়ামীগ নেতা মুহাম্মদ কামরুল ইসলাম রাশেদ টিসিবি ডিলার সমিতি চট্টগ্রাম জেলা সভাপতি নির্বাচিত হওয়ায় মানবিক সংগঠন মুসাফিরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

১৯ জুলাই সোমবার রাতে পতেঙ্গাস্হ রাশেদ এর বাসভবনে সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নিবার্হী সদস্য মুহাম্মদ মহরম হোসাইন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সাজ্জাদ আলম মুন্না।

কামরুল ইসলাম রাশেদ মুসাফিরের যুগ্ম আহ্বায়ক।

প্রসঙ্গত কামরুল ইসলাম রাশেদ গত ৫ জুলাই রোববার নগরীর বন্দরটিলাস্হ টিসিবির আঞ্চলিক কার্যালয়ে টিসিবি ডিলার সমিতি চট্টগ্রাম জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের কন্ঠ ভোটে সভাপতি নির্বাচিত হন।

- Advertisment -

সর্বশেষ

Translate »