25.2 C
Chittagong
Thursday, 9 April 2026
বাড়িTop Newsষড়যন্ত্রের পথে যারা, তাদের বিরুদ্ধে সতর্ক থাকুন: তথ্যমন্ত্রী

ষড়যন্ত্রের পথে যারা, তাদের বিরুদ্ধে সতর্ক থাকুন: তথ্যমন্ত্রী

 

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে মোকাবিলায় ব্যর্থ হয়ে যারা মৌলবাদ-ষড়যন্ত্র-গুজবের পথ বেছে নেয়, তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

- Advertisement -nagad

আজ শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে তথ্য ভবন মিলনায়তনে ‘বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক ২০২০ প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সমসাময়িক প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দীন আহমেদের সভাপতিত্বে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, প্রেস কাউন্সিল সদস্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু এবং উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন, প্রেস কাউন্সিল পদক জুরিবোর্ডের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী এবং কাউন্সিল সদস্য নঈম নিজাম অনুষ্ঠানে বক্তব্য দেন।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘কেউ স্বীকার করুক বা না করুক, সব প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতাকে উপড়ে ফেলে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। মানবিক, সামাজিক, অর্থনৈতিক সব সূচকে আমরা পাকিস্তানকে পেছনে ফেলেছি। আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংকের সমীক্ষায় এর প্রতিফলনে ভারত ও পাকিস্তানে তোলপাড় হচ্ছে, অথচ আমাদের দেশে কেউ কেউ স্বীকার করতে চায় না। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিকভাবে সরকারকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে মৌলবাদকে উসকে দেয়, ষড়যন্ত্র-গুজবের পথ বেছে নেয়। এদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।’

এ সময় প্রেস কাউন্সিলের ক্ষমতা বৃদ্ধিকল্পে আইন যুগোপযোগী করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে গত এক যুগে গণমাধ্যমের অভূতপূর্ব বিকাশ ও কল্যাণের ইতিহাস তৈরি হয়েছে। এই অগ্রগতির সঙ্গে সংগতি রেখে প্রেস কাউন্সিলের ক্ষমতা বৃদ্ধির প্রয়োজন। এ জন্য প্রচলিত আইন যুগোপযোগী করার কাজ চলছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »