32.4 C
Chittagong
Saturday, 4 April 2026
বাড়িTop Newsপঞ্চগড়ে জেলা নির্বাচন অফিসারের গাড়ি ভাঙচুর

পঞ্চগড়ে জেলা নির্বাচন অফিসারের গাড়ি ভাঙচুর

 

পঞ্চগড় পৌর নির্বাচনকে কেন্দ্র করে সরকারি কালেক্টরেট শিক্ষা নিকেতন ও তুলার ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ২টি কেন্দ্রে জেলা নির্বাচন অফিসারের গাড়িসহ পোলিং এজেন্টদের ৫টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত পৃথকভাবে ওই ঘটনাগুলো ঘটে।জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর জানান, পর্যবেক্ষণে গিয়ে হঠাৎ কালেক্টরেট স্কুলের সামনে দুর্বৃত্তদের হামলার শিকার হই। এ সময় গাড়ির পেছনের গ্লাসসহ গাড়িতে থাকা একজন পুলিশ সদস্য আহত হন।অন্যদিকে, তুলারডাঙ্গা স্কুল কেন্দ্রে হঠাৎ করেই কেন্দ্রে দুর্বৃত্তরা প্রবেশ করে হামলাসহ পোলিং এজেন্টদের বাইরে থাকা ৫টি মোটরসাইকেল গাড়ি ভাঙচুর চালায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ২ কেন্দ্রে মোতায়েন হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।এদিকে অবস্থা স্বাভাবিক থাকলেও কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

- Advertisment -

সর্বশেষ

Translate »