31.1 C
Chittagong
Wednesday, 17 June 2026
বাড়িTop Newsশিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলতে পারে জানালেন প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলতে পারে জানালেন প্রধানমন্ত্রী

 

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছরের ১৫ জানুয়ারির পর শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে পরিস্থিতি ভালো না হলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না বলেও জানান তিনি। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) গণভবন থেকে ভার্চুয়ালি বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এসব কথা জানান প্রধানমন্ত্রী।তিনি আরও বলেন, ঘরে বসে পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বইও পড়তে হবে শিক্ষার্থীদের। করোনার সুযোগে ঘরে থাকা ছেলেমেয়েদের সময় দিতে হবে বাবা-মাকে।প্রধানমন্ত্রী বলেন, করোনায় অর্থনৈতিক চাপ থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বিতরণ চলমান রেখেছে সরকার। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা আরও আধুনিক করতে চায় সরকার। সরকার আইসিটি শিক্ষা ও সর্বোপরি শিক্ষারও মান বাড়াতে চায় বলেও জানান শেখ হাসিনা।

- Advertisment -

সর্বশেষ

Translate »