32.3 C
Chittagong
Sunday, 19 April 2026
বাড়িTop News‘বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অর্থ পাচারকারীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন’

‘বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অর্থ পাচারকারীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন’

 

ব্যক্তিগত লাভের বিনিময়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাই দেশের অর্থ আত্মসাতকারী ও অর্থপাচারকারীদের আশ্রয়-প্রশয় দিচ্ছেন। সোমবার (৪ জানুয়ারি) এমন পর্যবেক্ষণ দিয়েছেন দেশের উচ্চ আদালত। হাইকোর্ট বলেছেন, দেশের মানুষের দুর্ভাগ্য যে, সরকার প্রধান যখন এদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য নিষ্ঠার সঙ্গে নিরলসভাবে কাজ করছেন, যখন দেশের কেন্দ্রীয় ব্যাংক যার দেশের অর্থনৈতিক উন্নয়ন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মনিটরিংয়ের কাজ করার কথা, সেখানে ব্যাংকটির ডেপুটি জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজার, নির্বাহী পরিচালক ও ডেপুটি গভর্নররা ব্যক্তিগত মুনাফার জন্য অর্থপাচারকারী ও অর্থআত্মসাতকারীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে মাতৃভূমির অর্থনীতিকে ধ্বংস করছে। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, ২০০২ সাল থেকে আজ অবধি আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম দেখভালের দায়িত্বে থাকা বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত কর্মকর্তাদের সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উচিত এসব ব্যক্তির বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান চালানো।বিচারপতি মো. খুরশিদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড- বিআইএফসি’র বর্তমান পরিচালনা পর্ষদের অপসারণ সংক্রান্ত মামলার রায়ে এমন পর্যবেক্ষণ দেন হাইকোর্ট।  গত ১৭ ডিসেম্বর সংক্ষিপ্ত রায় দেওয়া হলেও সোমবার (০৪ জানুয়ারি) পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

- Advertisment -

সর্বশেষ

Translate »