24.6 C
Chittagong
Sunday, 19 April 2026
বাড়িTop Newsসব কর্মসূচি প্রত্যাহার করলেন কাদের মির্জা

সব কর্মসূচি প্রত্যাহার করলেন কাদের মির্জা

 

গত তিন দিন মেয়র কাদের মির্জা ও বাদল গ্রুপের রাজনৈতিক বিরোধের জেরে পূর্ব ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিতে থমথমে অবস্থা বিরাজ করছিলো নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়। 

- Advertisement -nagad

এমতাবস্থায় শান্তি শৃঙ্খলা ও সাধারণ জনগণের জানমাল রক্ষায় মেয়র আবদুল কাদের মির্জা তার পূর্ব ঘোষিত সব কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। 

রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, গতকাল রাতেই তিনি নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পূর্ব ঘোষিত সব কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন। 

তিনি ফেসবুক লাইভে এবং স্ট্যাটাসে উল্লেখ করেন, নোয়াখালীর রাজনীতির চলমান সংকট নিরসনে আমাদের সবার আস্থার শেষ ঠিকানা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। তার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইতোপূর্বে ঘোষিত সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করে নিলাম।  

আশাকরি জননেত্রী শেখ হাসিনা ও আমাদের নেতা ওবায়দুল কাদেরের হস্তক্ষেপে সব সমস্যার সমাধান অতিশিগগিরই হবে।

- Advertisment -

সর্বশেষ

Translate »