25.2 C
Chittagong
Sunday, 19 April 2026
বাড়িTop Newsবগুড়ায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত

 

বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ চার জন নিহত হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে মাঝিড়া ক্যান্টনমেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চার জনের মধ্যে দু’জনের পরিচয় মিলেছে। তারা হলেন- শাজাহানপুর উপজেলার ডেমাজানি গ্রামেন কালিদাস (৭০) এবং ধুনট উপজেলার শাহ জামাল। এ বিষয়ে শাজাহানপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, সকাল ছয়টার দিকে ঢাকা থেকে গাইবান্ধাগামী শাওন পরিবহনের বাসটি সামনে থাকা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিন জন মারা যায়। আহত একজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।পরে, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত সিএনজি এবং বাসকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ বাসের চালককে আটক করেছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »