32.3 C
Chittagong
Sunday, 19 April 2026
বাড়িTop Newsমাদক সেবনের টাকা না দেওয়ায় মাকে খুন করল মেয়ে

মাদক সেবনের টাকা না দেওয়ায় মাকে খুন করল মেয়ে

 

- Advertisement -nagad

নামাজরত অবস্থায় মেয়েকে গলা কেটে হত্যা করলেন মা
অবিকল ঐশ্বরিয়ার মত দেখতে কে এই তরুণী
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদক সেবনের টাকা না পেয়ে কাপড় কাটার কাচি দিয়ে আঘাত করে নিজের মাকে হত্যা করেছে পাপিয়া নামে এক তরুণী। এ ঘটনায় ওই ঘাতক তরুণীকে আটক করেছে পুলিশ।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের দশানী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘাতক পাপিয়া নিয়মিত মাদক সেবন করতো। আজ সকালে তার মা রহিমা বেগম নিজবাড়িতে বসে কাপড় সেলাই করছিলেন। এসময় বেপরোয়া মেয়ে পাপিয়া আক্তার তার মায়ের কাছে মাদক সেবনের টাকা চায়। তার মা টাকা দিতে অস্বীকার করে। পরে ক্ষুব্ধ হয়ে সেলাই মেশিনের ওপর কাপর কাটার কাচি দিয়ে তার মায়ের পেটে আঘাত করে। এ সময় মাটিতে লুটিয়ে পড়েন রহিমা।

এসময় রহিমার ছোট মেয়ে চিৎকার করে স্থানীয় লোকদের ডেকে জড়ো করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রহিমাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »