25.1 C
Chittagong
Thursday, 17 September 2026
বাড়িTop Newsপেশা বদলাতে চান ৭১ শতাংশ সাংবাদিক

পেশা বদলাতে চান ৭১ শতাংশ সাংবাদিক

 

বাংলাদেশের ৪২.০৯ শতাংশ সাংবাদিকই তার পেশা নিয়ে বিষণ্নতায় ভুগছেন। আর ৭১.০৭ শতাংশ সাংবাদিক এ পেশা ছেড়ে দিতে চান। সম্প্রতি দেশের সংবাদপত্র, স্যাটেলাইট টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালগুলোতে কর্মরত সাংবাদিকদের নিয়ে পরিচালিত এক গবেষণা প্রতিবেদনে এ সব তথ্য উঠে এসেছে।_সাংবাদিকদের এমন বিষণ্নতা আর চাকরিবিমুখতার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে এসেছে চাকরির অনিশ্চয়তা। যার হার ৮৫ শতাংশ। এছাড়া অন্যান্য কারণের মধ্যে রয়েছে সময়মতো প্রমোশন না পাওয়া, কম বেতন এবং অত্যাধিক কাজের চাপ।বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক আমিনুল ইসলামের নেতৃত্বে সম্প্রতি ‘অ্যান ইনভেস্টিগেশন ইনটু রিস্ক টু মেন্টাল হেলথ অব বাংলাদেশি জার্নালিস্টস’ শীর্ষক এ গবেষণা পরিচালিত হয়। গবেষক দলে আরও ছিলেন একই বিভাগের শিক্ষক ড. সরকার বারবাক কারমাল ও সাবেক শিক্ষার্থী আপন দাস।_প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ১৯১ জন সাংবাদিকের ওপর এ গবেষণা পরিচালিত হয়েছে। অংশগ্রহণকারী সাংবাদিকদের ৭৯.১ শতাংশই নিজের পেশা নিয়ে সন্তুষ্ট নয়। আর বিষণ্নতায় ভুগছেন ৪২.৯ শতাংশ সাংবাদিক। তাদের মধ্যে নারী ৪৮.৪৮ আর পুরুষ ৪১.৭৭ শতাংশ। গবেষণায় আরও বলা হয়েছে, সাব-এডিটর বা কপি এডিটরদের থেকে বাইরে কাজ করা রিপোর্টারদের মধ্যে বিষণ্নতা বেশি। তবে রিপোর্টার ও সাব-এডিটরের থেকে নিউজ এডিটর তুলনামূলকভাবে কম বিষণ্নতায় ভোগেন। এ হারে রিপোর্টার ৪৪.৩২, কপি এডিটর ৩৪ এবং নিউজ এডিটর ২৮.৫৭ শতাংশ।এ প্রসঙ্গে গবেষক দলের প্রধান আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সাংবাদিকদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে এ নিয়ে দেশে সচেতনতার মাত্রা খুবই কম। সাংবাদিকতা পেশা ও সাংবাদিকদের জীবনমান উন্নয়ন প্রশ্নে কর্মক্ষেত্রে তাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি অবশ্যই গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

- Advertisment -

সর্বশেষ

Translate »