33.2 C
Chittagong
Saturday, 6 June 2026
বাড়িবাংলা’র চট্টগ্রামচট্টগ্রামে সাংবাদিককে লাঞ্ছিত করায় পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে সাংবাদিককে লাঞ্ছিত করায় পুলিশ সদস্য প্রত্যাহার

 

দৈনিক যুগান্তরের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন রকিকে লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টেবল জাহাঙ্গীরকে প্রত্যাহার করা হয়েছে। 

- Advertisement -nagad

শুক্রবার সকাল ১১টার দিকে হাটহাজারী থানাধীন কুয়াইশ এলাকায় সাংবাদিক রকিকে লাঞ্ছিতের ঘটনা ঘটে। 

ভুক্তভোগী সাংবাদিক নাসির উদ্দিন রকি বলেন, আমার ছোট ভাই স্বাস্থ্যকর্মী, সে এপিক হেলথ কেয়ারে চাকরি করে। তাকে নিয়ে মোটরসাইকেলে করে রাউজানের বাড়ি থেকে নগরের আসকারদিঘী এলাকায় কর্মস্থল যুগান্তরের ব্যুরো অফিসে আসছিলাম।

আমি ও আমার ভাইয়ের গলায় আইডি কার্ড ঝুলানো ছিল। পথে কুয়াইশ এলাকায় পৌঁছালে কনস্টেবল জাহাঙ্গীর অতর্কিতভাবে আমার উপর লাঠিচার্জ করে। এ সময় এগিয়ে এসে কনস্টেবল জাহাঙ্গীরকে নিবৃত্ত করেন একজন এএসআই।

তিনি আরও বলেন, সাংবাদিক পরিচয় দেওয়ার পাশাপাশি সংবাদপত্র ছুটির আওতামুক্ত থাকার বিষয়টি জানানোর পরও কনস্টেবল জাহাঙ্গীর লাঠিচার্জ করে। বিষয়টি আমি চট্টগ্রামের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও হাটহাজারী থানার ওসিকে জানিয়েছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। 

এ বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা বলেন, সাংবাদিককে লাঞ্ছিত করার প্রাথমিক সত্যতা পাওয়ায় কনস্টেবল জাহাঙ্গীরকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisment -

সর্বশেষ

Translate »