28.7 C
Chittagong
Wednesday, 16 September 2026
বাড়িTop Newsঅভিনেত্রী-মডেল রোমানা গ্রেফতার

অভিনেত্রী-মডেল রোমানা গ্রেফতার

 

গ্রেফতার হয়েছেন মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা (৪০)। সৌদি প্রবাসী ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।EREবৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে তাকে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল।তিনি বলেন, ভুক্তভোগী ওই সৌদি প্রবাসী মোহাম্মদপুর থানায় রোমানা ইসলাম স্বর্ণার বিরুদ্ধে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, প্রতারণার মাধ্যমে বিয়ে করে তার কাছ থেকে বিভিন্ন সময় কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছেন স্বর্ণা। তার অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ স্বর্ণাকে গ্রেফতার করে।_এডিসি মৃত্যুঞ্জয় দে সজল আরও বলেন, স্বর্ণার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় এই সৌদি প্রবাসীর।

- Advertisment -

সর্বশেষ

Translate »