32.4 C
Chittagong
Saturday, 4 April 2026
বাড়িTop Newsটানা ৭ হারের পর ওয়ানডেতে জয়ের দেখা পেল টিম টাইগার্স

টানা ৭ হারের পর ওয়ানডেতে জয়ের দেখা পেল টিম টাইগার্স

তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় টাইগাররা

  CNN Bangladesh

স্পোর্টস ডেস্ক : : পারভেজে হোসেন ইমন ও তাওহিদ হৃদয়ের ফিফটিতে লড়াই করার মত পূঁজি পেয়েছিল বাংলাদেশ। বল হাতে লড়াইটা তানভীর ইসলামের ফাইফারে কিছুটা সহজ পথে হাঁটছিল। তবে জানিথ লিয়ানেগের প্রতিরোধে বেগ পেতে হয়েছে বাংলাদেশের। তবে শেষ হাসিটা হেসেছে টিম টাইগার্স। রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম জয় পেল বাংলাদেশ। পাশাপাশি টানা ৭ ওয়ানেডেতে হারের পর অবশেষে জয়ের দেখা পেল টিম টাইগার্স। জয়ে ১-১ সমতায় ফিরেছে সিরিজ।

- Advertisement -nagad

সিরিজ হারের শঙ্কা নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা তানভীর ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ১৬ রানে ম্যাচ জিতেছে মেহেদী হাসান মিরাজের দল। দ্বিতীয় ম্যাচেই পাঁচ উইকেটের দেখা পেয়েছেন বাঁহাতি তানভীর। ম্যাচসেরার পুরস্কার উঠেছে এ স্পিনারের হাতে।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৬ রানে জয়ীটস: বাংলাদেশ (ব্যাটিং)

বাংলাদেশ-২৪৮/১০ (৪৫.৫)পারভেজ ইমন-৬৭ (৬৯), তাওহিদ হৃদয়-৫১ (৬৯), তানজিম সাকিব-৩৩ (২১), জাকের-২৪ (৪০)আসিথা ফের্নান্দো-৪/৩৫, হাসারাঙ্গা-৩/৬০
শ্রীলঙ্কা: ২৩২/১০ (৪৮.৫)জানিথ লিয়ানেগে-৭৮ (৮৫), কুশল মেন্ডিস-৫৬ (৩১), কামিন্দু মেন্ডিস-৩৩ (৫১)তানভীর-৫/৩৯, তানজিম-২/৩৪

সিএনবিএন/এস/সিএল

- Advertisment -

সর্বশেষ

Translate »