20.4 C
Chittagong
Friday, 10 April 2026
বাড়িTop Newsফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে উঠবে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে উঠবে: মির্জা ফখরুল

  CNN Bangladesh

সিলেট ব্যুরো ::  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে উঠবে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

- Advertisement -nagad

আজ সোমবার (৭ জুলাই) সকালে সিলেটে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছে বিএনপি। ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ১৭শ’র ওপরে মানুষ গুম হয়েছে। পরবর্তীতে চব্বিশের জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে।’
জুলাই-আগস্টসহ গত ১৫ বছরে যারা হতাহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান মির্জা ফখরুল।
৫ আগস্ট এর পট পরিবর্তনের পর সিলেটে প্রথমবারের মতো কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে ঢাকা থেকে বিমানযোগে সিলেট পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিএনবিএন /সিলেট /সিএল

- Advertisment -

সর্বশেষ

Translate »