33.2 C
Chittagong
Saturday, 6 June 2026
বাড়িTop Newsচট্টগ্রামে নালায় পরে আবারও তিন বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামে নালায় পরে আবারও তিন বছরের শিশুর মৃত্যু

আগে গত ১৮ এপ্রিল নগরের চকবাজার কাপাসগোলা এলাকার খালে পড়ে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছিল।

  CNN Bangladesh

সিনিয়র করেসপন্ডেন্ট,  চট্টগ্রাম ::চট্টগ্রাম নগরের হালিশহর নয়াবাজার আনন্দীপুর জামে মসজিদের সামনের নালায় পড়ে মরিয়ম নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

- Advertisement -nagad

বুধবার (৯ জুলাই) বিকেলে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার বিকেল তিনটার দিকে শিশু মরিয়ম বাইরে হাঁটতে আসে। এ সময় সড়কের পাশের উন্মুক্ত নালায় সে পড়ে যায়। প্রায় ৪৫ মিনিট পর শিশুটিকের উদ্ধার করে মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে শিশু স্বাস্থ্য বিভাগের কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বলেন, বিকেলে সোয়া তিনটার দিকে খবর পেয়ে ডুবুরি দল সহ ঘটনাস্থলে যায়। পৌনে চারটার দিকে ওই শিশুকে উদ্ধার করে মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্ত্যব্যরত চিকিৎসক হুমায়রাকে মৃত ঘোষণা করেন।
হালিশহর থানার উপ-পরিদর্শক (এসআই) ইমন দত্ত বলেন, ‘একটি শিশু নালায় পড়ে নিখোঁজের তথ্য পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিসের টিমও আসে। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের সহযোগিতায় শিশুটির লাশ উদ্ধার করেছে।
এর আগে গত ১৮ এপ্রিল নগরের চকবাজার কাপাসগোলা এলাকার খালে পড়ে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছিল।

সিএনবিএন /মেট্টো/সিএল

- Advertisment -

সর্বশেষ

Translate »