26.2 C
Chittagong
Friday, 10 April 2026
বাড়িTop Newsসরকার কেন সহিংসতা প্রশ্রয় দিচ্ছে, প্রশ্ন তারেক রহমানের

সরকার কেন সহিংসতা প্রশ্রয় দিচ্ছে, প্রশ্ন তারেক রহমানের

যারা মব তৈরি করছে তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তারেক রহমান।

  CNN Bangladesh

নিউজ ডেস্ক,  ঢাকা :: রাজধানীর পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় উদ্বোগ প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার কেন এ ধরনের সহিংসতার ঘটনায় প্রশ্রয় দিচ্ছে? তিনি বলেন, এ ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া উচিত সরকারের।

- Advertisement -nagad

শনিবার (১২ জুলাই) গুলশান-২-এর হোটেল লেকশোর-এ জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় অনুষ্ঠানে তারেক রহমান এসব বলেন।
ভার্চুয়ালি মতবিনিময় অনুষ্ঠানে তারেক রহমান আরও বলেন, আমি আজকে থেকে নয় মাস আগে বলেছিলাম যে, অদৃশ্য শত্রু আছে। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, ধীরে ধীরে তারা দৃশ্যমান হচ্ছে। যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে এদেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব, মানুষের বিভিন্ন অধিকারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল, যারা ভিন্ন অবস্থান গ্রহণ করেছিল।

যারা মব তৈরি করছে তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তারেক রহমান।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বরাবর বলেছি, অন্যায় যেই করুক তাকে প্রশ্রয় দেবেন না। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা দেয়া। সরকার কেন ব্যর্থ হচ্ছে? এই সরকারের কাছে আমাদের সবার প্রশ্ন, তারা কেন প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে?
তিনি আরও বলেন, গতকাল যে ঘটনাটি ঘটেছে, আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি, স্ক্রিনে যাকে হত্যা করতে দেখা গেছে তাকে কেনো সরকার এখনো গ্রেপ্তার করেনি? আমরা কি তাহলে ধরে নেবো যে, যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাইছে, সেখানে সরকার এবং প্রশাসনের প্রশ্রয় আছে?

সিএনবিএন /ডি/সিএম

- Advertisment -

সর্বশেষ

Translate »