ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, কক্সবাজার :: কক্সবাজারের চকরিয়ায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি পণ্য বোঝাই ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। এতে ট্রাকটির চালক-হেলপারসহ ৪ জন আহত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকালে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়া কাটা এলাকায় এ ঘটনা ঘটে।
কক্সবাজার এক্সপ্রেস ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল, ট্রাকটি পেকুয়া থেকে চকরিয়ার দিকে আসছিল।
এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে গুরুতর আহত ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে, কি কারণে দুর্ঘটনা রেল কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে বলেও তিনি জানান।
সিএনবিএন/সি/সিএম

