31.6 C
Chittagong
Saturday, 11 April 2026
বাড়িTop Newsইসির প্রাথমিক বাছাইয়ে এনসিপিসহ ১৪৪ দল ফেল

ইসির প্রাথমিক বাছাইয়ে এনসিপিসহ ১৪৪ দল ফেল

এনসিপিসহ ৮২টি দলকে দ্বিতীয় ধাপে চিঠি দেয়া হবে

  CNN Bangladesh

 

- Advertisement -nagad

নিউজ ডেস্ক, ঢাকা :: নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক বাছাইয়ে ফেল করেছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) নিবন্ধন চাওয়া নতুন ১৪৪টি দল। দলগুলোকে ঘাটতি থাকা কাগজপত্র ইসিতে জমা দিতে ১৫ দিন সময় বেঁধে দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন কমিশন গণমাধ্যমকে এ তথ্য জানায়।

জানা গেছে, প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেয়া হয়েছে। পরবর্তী ধাপে অন্য দলগুলোকেও চিঠি দেয়া হবে। এ ক্ষেত্রে ১৫ দিন সময়ের মধ্যে যেসব ত্রুটি বিচ্যুতি রয়েছে, তা পূরণ করতে পারবে দলগুলো।

এর আগে গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন দেয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। তবে জাতীয় নাগরিক পার্টিসহ বেশকিছু দল আবেদন করলে ২২ জুন পর্যন্ত সময় বাড়ায় সংস্থাটি। ওই সময় পর্যন্ত ১৪৪টি দল আবেদন করে।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দলগুলোর মধ্যে কোনোটিই উত্তীর্ণ হতে পারেনি প্রাথমিক বাছাইয়ে। তাই প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেয়া হচ্ছে। আর এনসিপিসহ ৮২টি দলকে দ্বিতীয় ধাপে চিঠি দেয়া হবে। বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি।

 

- Advertisment -

সর্বশেষ

Translate »