নিউজ ডেস্ক, ঢাকা :: মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছেন অর্ন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি তার ভেরিফাইড ফেসবুকে লেখা পোস্টটি হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হলো—-
আলহামদুল্লিলাহ্
মালয়েশিয়া ১৫ টি দেশ থেকে কর্মী নিয়ে থাকে। এরমধ্যে শুধুমাত্র বাংলাদেশী কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছিল। এটি নিয়ে প্রবাসীদের অনেক ভোগান্তি হতো।
গতমাসে আমি এবং লুৎফে সিদ্দিকী ভাই একটি প্রতিনিধিদল সহ মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে মিটিং করি। বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরার পর তিনি দ্রুত এ সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপর থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রনালয় ও মালয়েশিয়ায় বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষনিক যোগাযোগ রেখেছিলেন। অবশেষে এবিষয়ে সুসংবাদটি নিশ্চিত করা হলো অফিশিয়াল সোর্স থেকে।
১। ১০ জুলাই ২০২৫ তারিখ মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালকের পক্ষে একটি পত্রে স্বাক্ষরে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশী কর্মীদের বিদ্যমান Single Entry Visa কে বর্ধিত করে Multiple Entry Visa সুবিধায় উন্নীত করে পত্র জারী করেছে
২। যেসব বাংলাদেশী কর্মীদের এটি জারির আগে Single Entry Visa (sev) এবং Temporary Employment Visit Pass (PLKS) ইস্যু করা হয়েছে, তাদের নতুন করে Multiple Entry Visa (MEV) আবেদন করতে হবে না। PLKS নবায়নের সময় MEV নিজে থেকেই ইস্যু করা হবে বলে জানিয়েছে।
৩। মালয়েশিয়ার সকল আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে এই পত্রের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে যে, যে সকল বাংলাদেশি কর্মীদের SEV ছিল এবং PLKS বৈধ আছে, তারা নতুন MEV ছাড়াই মালয়েশিয়া আসা-যাওয়া করতে পারবেন।
সিএনবিএন /প্রবাস/সিএল

