21.7 C
Chittagong
Tuesday, 7 April 2026
বাড়িTop Newsসমাবেশের আগেই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত নেতাকর্মী ও সমর্থকদের জনসমুদ্র

সমাবেশের আগেই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত নেতাকর্মী ও সমর্থকদের জনসমুদ্র

  CNN Bangladesh

স্পেশাল করেসপন্ডেন্ট,  ঢাকা :: ঢাকায় কয়েক লাখ নেতাকর্মী সমাগমের লক্ষ্য নিয়ে ‘জাতীয় সমাবেশ’ আয়োজনের প্রস্তুতি শেষ করেছে জামায়াতে ইসলামী।

- Advertisement -nagad

শনিবার দুপুর ২টা থেকে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সকাল সাড়ে ৯টার মধ্যে মঞ্চের চারপাশে নেতাকর্মীদের সমাবেশ জনসভায় রূপ নিয়েছে। বেলা ১০টা থেকে সঙ্গীত পরিবেশন করছে সাইমুম শিল্পী গোষ্ঠী।
মঞ্চ নির্মাণ, অতিথিদের জন্য আসন, বিভিন্ন স্থানে মাইক, বড় পর্দা স্থাপন, উদ্যানজুড়ে জামায়াতের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ বসানোর কাজ ভোরের আগেই শেষ হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের দুই দিকে প্রবেশ পথে তৈরি করা হয়েছে বিশাল গেইট। আর মধ্য রাত থেকেই আসতে শুরু করেন বিভিন্ন জেলার নেতাকর্মীরা।

বিশাল মঞ্চে টানানো ব্যানারে রয়েছে জাতীয় সমাবেশ-২০২৫ লেখা, পাশেই স্থান পেয়েছে দলটির প্রতীক ‘দাঁড়িপাল্লা’। লাল কার্পেট বিচানো হয়েছে মঞ্চে এবং মঞ্চের সামনের দিকে যেখানে অতিথিদের আসন।
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ৭ দফা দাবিতে এই সমাবেশ করছে জামায়াত। দলটির দাবির মধ্যে রয়েছে- সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারে পূনর্বাসন, সংখ্যানুপাতিক(পিআর) পদ্ধতিতে নির্বাচন, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা গ্রহণ এবং জাতীয় নির্বাচনের আগে সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা।

সিএনবিএন /ডি/এমসি

- Advertisment -

সর্বশেষ

Translate »