21.7 C
Chittagong
Monday, 6 April 2026
বাড়িTop Newsবহুল আলোচিত টেকনাফের একরামুল হত্যা মামলার মাস্টারমাইন্ড সাবেক এমপি বদি

বহুল আলোচিত টেকনাফের একরামুল হত্যা মামলার মাস্টারমাইন্ড সাবেক এমপি বদি

মামলায় আবদুর রহমান বদিকে জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী সপ্তাহে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

  CNN Bangladesh

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,  কক্সবাজার ::  সাত বছর আগে টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জানা গেছে, এই খুনের মাস্টারমাইন্ড বদি।

- Advertisement -nagad

আজ রোববার (২০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর সদস্য হলেন বিচারক মো. মোহিতুল হক ও এনাম চৌধুরী।
মামলায় আবদুর রহমান বদিকে জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী সপ্তাহে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল।
মামলায় আবদুর রহমান বদিকে রবিবার (২০ জুলাই) ট্রাইব্যুনালে হাজির করা হয়।
শুনানিতে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, একরামুল ফোনে কথা বলা অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয়।
শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গনে প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, এই মামলায় আবদুর রহমান বদিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৬ মে রাতে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর একরামুল। তিনি ১২ বছর টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। আবদুর রহমান বদি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য ছিলেন। গত বছরের ২০ আগস্ট তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

সিএনবিএন /কক্স/এমসিএম

- Advertisment -

সর্বশেষ

Translate »