32 C
Chittagong
Monday, 6 April 2026
বাড়িবাংলা’র চট্টগ্রামবিমান দুর্ঘটনায় শিক্ষিকা মেহেরিন ও মাসুকার প্রতি শ্রদ্ধা জানালেন অধ্যাপক পারভেজ

বিমান দুর্ঘটনায় শিক্ষিকা মেহেরিন ও মাসুকার প্রতি শ্রদ্ধা জানালেন অধ্যাপক পারভেজ

বহু শিশুর মর্মান্তিক মৃত্যু এবং শতাধিক আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম তার ভেরিফাইড ফেসবুক পেইজে।

  CNN Bangladesh

নিউজ ডেস্ক,  সিএনএন বাংলাদেশ :: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষিকা মেহরিন ও মাসুকার প্রতি শ্রদ্ধা জানালেন অধ্যাপক আহসানুল আলম পারভেজ।  তিনি এক বিবৃতিতে বলেন, আমাদের এভিয়েশন ইতিহাসের সব চাইতে হৃদয় বিদারক বিমান দুর্ঘটনায় হতাহত হয় শত শত কোমলমতি প্রাণ। আমি মিডিয়াতে শোক প্রকাশ করলেও পরবর্তীতে বুঝতে পারি শিক্ষিকা মেহেরিন চৌধুরী ও মাসুকা বেগম নিপুর মত জীবন উৎসর্গ কারীদের বিশেষ সম্মান, শ্রদ্ধা ও সেলুট না জানানো পর্যন্ত হৃদয়ে রক্তক্ষরণ অব্যাহত থাকবে।  আমি অন্তরের অন্তস্তল থেকে দুই মহীয়সী বীর শিক্ষিকাকে জানাই অভিবাদন ও NBER এর পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান। আল্লাহ তাদের জান্নাত বাসী করুন। তাদের পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সইবার শক্তিদিন। আমীন।

- Advertisement -nagad

উল্লেখ্য বহু শিশুর মর্মান্তিক মৃত্যু এবং শতাধিক আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম তার ভেরিফাইড ফেসবুক পেইজে।

সিএনবিএন /সি/সিএমএল

- Advertisment -

সর্বশেষ

Translate »