27.2 C
Chittagong
Tuesday, 14 April 2026
বাড়িআইনশিগগিরই গঠিত হচ্ছে তথ্য কমিশন: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

শিগগিরই গঠিত হচ্ছে তথ্য কমিশন: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

  CNN Bangladesh

নিউজ ডেস্ক,  সিএনএন বাংলাদেশ :: দেশে শিগগিরই গঠিত হচ্ছে নতুন তথ্য কমিশন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, এ সংক্রান্ত প্রজ্ঞাপন খুব শিগগিরই জারি করা হবে।

- Advertisement -nagad

শনিবার (২৬ জুলাই) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘তথ্য অধিকার আইন, ২০০৯’-এর আওতায় একজন প্রধান তথ্য কমিশনার এবং দুইজন তথ্য কমিশনার নিয়ে নতুন তথ্য কমিশন গঠন করা হবে। দুই তথ্য কমিশনারের মধ্যে কমপক্ষে একজন নারী হবেন।

প্রসঙ্গত, গত এক বছর ধরে তথ্য কমিশন এবং মানবাধিকার কমিশন পুনর্গঠন না হওয়ায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

২৩ জুলাই এক বিবৃতিতে সংস্থাটি জানায়, কমিশন দুটি শূন্য থাকায় রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সরকারের গাফিলতি এবং অগ্রহণযোগ্য অবহেলা প্রতিফলিত হয়েছে। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও মন্তব্য করে টিআইবি। তারা দ্রুত কমিশন দুটি গঠনের আহ্বান জানায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তথ্য কমিশনের কার্যক্রম স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন কমিশন গঠনের মাধ্যমে এই কার্যক্রম নতুন করে গতি পাবে বলে আশা করা হচ্ছে।

সিএনবিএন / ডি/তথ্য / সিএম

- Advertisment -

সর্বশেষ

Translate »