বোয়ালখালী করেসপন্ডেন্ট, সিএনএন বাংলাদেশ :: ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেন পেছনের একটি বগি চট্টগ্রামের বোয়ালখালীতে রেখেই চলে গেছে। চলন্ত ট্রেনটি থেকে এজটি বগি বিচ্ছিন্ন হওয়ার কারণে এ ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার(২৬ জুলাই) ৩টার দিকে বোয়ালখালীর গোমদন্ডী স্টেশন এলাকায় ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন হয়ে যায়।
রেল বগির দায়িত্বে থাকা মো: তাওসিফ জানান, বগির জয়েন্টের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়ে চলন্ত ট্রেন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এটি ছিল ক্যান্টিন বগি, ১০/১৫ যাত্রী ছিল এই বগিতে। তবে,কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নগরের জান আলী স্টেশন থেকে ইঞ্জিন এসে এই বগি নিয়ে যাবে। এর ফলে কক্সবাজার থেকে ছেড়ে অন্যান্য ট্রেনের শিডিউল কিছুটা বিঘ্ন সৃষ্টি হবে।
গোমদন্ডী স্টেশন মাস্টার আনোয়ার বাবু বলেন, ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস বিকাল ৩টা ১০ মিনিটে গোমদন্ডী স্টেশনের পরে চলন্ত ট্রেনে শেষের বগিটি বিছিন্ন হয়ে যায়। পরে ট্রেন বগি রেখে চলে যায়। যাত্রীদের কোন হতাহত বা কোন অসুবিধা হয়নি।
সিএনবিএন/সিবি/এমএল

