কক্সবাজার করেসপন্ডেন্ট, সিএনএন বাংলাদেশ :: কক্সবাজারের রামুতে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজির ৪ যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য। আজ (শনিবার, ২ আগস্ট) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে পর্যন্ত নিহতদের নাম পরিচয় জানা যায় নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে রামুর রশিদনগর থেকে ভারুয়াখালী যাওয়ার পথে কক্সবাজার শহরের বাইপাস সংলগ্ন স্থানে একটি সিএনজি চালিত অটোরিকশা পার হওয়ার সময় রেলক্রসিংয়ে চলন্ত ট্রেনের নিচে পড়ে।
সিএনজিটিকে এক কিলোমিটার টেনেহিঁচড়ে নিয়ে যায় পর্যটকবাহী ওই ট্রেন। এতে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ।
সিএনবিএন / কক্স/ সিএল

