27 C
Chittagong
Monday, 13 April 2026
বাড়িTop Newsছাত্রদলের সমাবেশ শুরুর আগে শাহবাগে জনস্রোত

ছাত্রদলের সমাবেশ শুরুর আগে শাহবাগে জনস্রোত

  CNN Bangladesh

সিনিয়র করেসপন্ডেন্ট,  ঢাকা :: ছাত্র সমাবেশে যোগ দিতে রাজধানীর শাহবাগে জড়ো হচ্ছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ করছে সংগঠনটি।

- Advertisement -nagad

বোরবার বেলা আড়াইটায় এ সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সমাবেশকে কেন্দ্র করে আগেই সারা দেশ থেকে ছাত্রদলের নেতাকর্মীদের ঢাকায় আসার নির্দেশনা দেয়া হয়েছিল।

আজ বেলা সাড়ে ১১টার দিকে দেখা যায়, সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ মোড়ে মঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চের কাজ শেষ হলেও সৌন্দর্য বর্ধনের কাজ চলমান আছে। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী এসে জড়ো হচ্ছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড় বাড়ছে। খণ্ড খণ্ড মিছিল এসে মিলছে সমাবেশস্থলে। থেমে থেমে নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা গেছে। কারো কারো হাতে জাতীয় ও দলীয় পতাকা দেখা গেছে। অনেকে এদিক-সেদিক ঘুরাফেরা করছেন। শাহবাগ এলাকায় পাবলিক যান চলাচল বন্ধ থাকায় রাস্তার উপরে অনেকে বসে পড়েছেন।

প্রত্যন্ত জেলা থেকে আগত নেতাকর্মীরা রাজধানীর গরম আর দীর্ঘ যাত্রার ক্লান্তি ভুলে স্লোগানে নিজেদের উজ্জীবিত রাখছেন। ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘খালেদা জিয়া ভয় নাই’, ‘জিয়ার সৈনিক একমহও’, ‘রহমান, তারেক, রহমাম, তারেক’, ‘জিয়া আমার চেতনা, জিয়া আমার বিশ্বাস’—এমন সব স্লোগানে মুখরিত শাহবাগ মোড়।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, শাহবাগে আজ ছাত্রদলের ঐতিহাসিক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। শাহবাগে অতীতে যতো রাজনৈতিক ও ছাত্র সমাবেশ হয়েছে, সবচেয়ে বড় ছাত্র সমাবেশ ছাত্রদল আজ উপহার দিবে।

তিনি বলেন, আজকের সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে গত ১৭ বছর ব্যহত করা হয়েছিল। তরুণরা নিজেদের জীবনের বিনিময়ে খুনি শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। সেই তরুণদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে আজকে সমাবেশকে সফল করবো। কয়েক লক্ষাধিক নেতাকর্মী এ সমাবেশে যোগ দিবেন। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের বৃহৎ অংশ এ সমাবেশে যোগ দিবেন বলে আশা প্রকাশ করেন নাছির।

সৌরভ বলেন, আমরা অনেক দূর থেকে এসেছি। সমাবেশ শুরু না হওয়া পর্যন্ত কর্মীদের মধ্যে উদ্দীপনা ধরে রাখতে একটানা স্লোগান দিয়ে যাচ্ছি। এই স্লোগানের ধারাবাহিকতা সমাবেশ শেষ পর্যন্ত বজায় থাকবে।

ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তা হিসেবে থাকবেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। সভাপতিত্ব করবেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

গতকাল এক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগরবাসীকে শাহবাগ এড়িয়ে বিকল্প পথে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সিএনবিএন / ডি/ সিএমএল

- Advertisment -

সর্বশেষ

Translate »