21.9 C
Chittagong
Thursday, 9 April 2026
বাড়িআবহাওয়াকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট সোমবার খুলে দেয়া হবে

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট সোমবার খুলে দেয়া হবে

কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকা মহানগরে কিছু এলাকায় জলোচ্ছ্বাসের আশংকা

 

কাপ্তাই (রাঙামাটি) করেসপন্ডেন্ট: : হ্রদের পানি বেড়ে বিপৎসীমায় পৌঁছানোয় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হবে। এতে প্রতি সেকেন্ড কর্ণফুলি নদীতে নিষ্কাশন করা হবে ৯ হাজার কিউসেক পানি।

- Advertisement -nagad

সোমবার (৪ আগস্ট) বিকেল ৩টায় জলকপাট খুলে দেওয়া হবে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ম্যানেজার মাহমুদ হাসান সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আজ রবিবার (৩ আগস্ট) পাঠানো বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, বর্তমানে লেকের ইনফ্লো ও বৃষ্টিপাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইনফ্লো বেশী হলে অথাৎ পানির লেভেল অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেলে স্পিল ওয়ের (জলকপাট) গেট খোলার পরিমান পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে। আজ রবিবার সন্ধ্যা ৬টায় পানির লেভেল ১০৭ ফুট হওয়ায় বিপৎসীমায় কাছাকাছি ধরে নেওয়া হচ্ছে।

সিএনবিএন /সি/সিএম

- Advertisment -

সর্বশেষ

Translate »